যশোরে তৃতীয় লিঙ্গের একজনকে গলা কেটে হত্যা

যশোর প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২২, ১২:৪৩আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ২০:১৯

যশোরে লাভলী (৩৫) নামে তৃতীয় লিঙ্গের একজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) সকাল ৮টায় যশোর-ছুটিপুর সড়কের হালসা সেতুর কাছে এই ঘটনা ঘটে। লাভলীর বাড়ি যশোর শহরের বেজপাড়ায়। তার বাবার নাম করিম মিস্ত্রি।

প্রত্যক্ষদর্শী নাজমা ও সেলিনা জানান, লাভলীসহ তারা তিন জন যশোর শহরের ধর্মতলায় হিজড়া সরদার পাঞ্জেরীর অধীনে ছিলেন। মতের অমিল হলে তারা আলাদা হয়ে যান। আজ সকালে তিন জন গ্রামে যান। হালসা সেতুর কাছে পৌঁছালে মুখে মাস্ক পরা দুই জন এসে লাভলীর গলায় ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় লাবনীকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস বলেন, গুরুতর অবস্থায় লাভলীকে হাসপাতালে আনা হয়। অপারেশন থিয়েটারে পাঠানোর পরপরই মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা উদ্ঘাটনে কাজ চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম