ট্রাক চাপায় প্রাণ গেলো ৩ মাদ্রাসা শিক্ষার্থীর

বাগেরহাট প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২২, ০৮:৫৮আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ০৯:০৫

খুলনা আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরাত সম্মেলন থেকে ফেরার পথে ট্রাক চাপায় তিন মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরও দুই ছাত্র। শনিবার  দিবাগত রাত (৯ জানুয়ারি ) একটার দিকে খুলনা-মোংলা মহাসড়কের শ্যামবাগাত নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, আব্দুল্লাহ (২৫), আব্দুল গফুর (১২) ও সালাউদ্দিন (১৭)। তারা সবাই বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর মাদ্রাসার বিভিন্ন শ্রেণির ছাত্র।

হাকিমপুর মাদ্রাসার শিক্ষক অহিদুজ্জামান জানান, হাকিমপুর মাদ্রাসার কয়েকজন ছাত্র মিলে একটি মাহেন্দ্র ভাড়া করে খুলনা আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরাত সম্মেলন গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে শ্যামবাগাত নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিন ছাত্রের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় দুই জনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহতদের মধ্যে আব্দুল্লাহর বাড়ি সদর উপজেলার রণবিজয়পুর গ্রামে। সে হাকিমপুর মাদ্রাসার দাওরা ক্লাসের ছাত্র ও ঢালচাকা মসজিদের ইমাম ছিলেন। নিহত আব্দুল গফুরের বাড়ি রামপাল উপজেলার চেয়ারম্যান মোড় এলাকায় এবং সালাউদ্দিনের বাড়ি সাতক্ষীরায় বলে জানা গেছে। পরে কাটাখালি হাইওয়ে থানা থেকে নিহতদের মরদেহ মাদ্রাসায় নিয়ে আসা হয়।

কাটাখালি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আলী বলেন, খুলনার একটি ইসলামী সম্মেলন থেকে ফেরার পথে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত নামক স্থানে ট্রাকচাপায় তিন জন নিহত হন। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করেছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

/টিটি/ 
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম