যশোরে নবনির্বাচিত ইউপি সদস্যকে গুলি করে হত্যা

যশোর প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২২, ২১:৩৪আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ২১:৪৪

যশোরের অভয়নগরে উত্তম সরকার (৩৮) নামে নবনির্বাচিত এক ইউপি সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের হরিশপুর এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি চালিয়ে হত্যা করে।

স্থানীয় লোকজন জানান, রাত ৮টার দিকে উত্তম সরকার ইউপি কার্যালয়ের সামনে থেকে মোটরসাইকেলে নিজের বাড়ি হরিশপুরে যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি হরিশপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলে অজ্ঞাত দুর্বৃত্তরা তার বুকে গুলি করে। গুলির শব্দে স্থানীয় লোকজন এসে উত্তমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি সুন্দলী ইউনিয়নের হরিশপুর এলাকার নবনির্বাচিত ইউপি সদস্য।

এ বিষয়ে জানতে চাইলে সুন্দলী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বিকাশ রায় কপিল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। এখনও বিস্তারিত জানতে পারিনি। তাছাড়া ছেলেটি নতুন নির্বাচিত হয়েছে। আমার সঙ্গে তার ভালোভাবে পরিচয়ও হয়নি।’

যশোরের এএসপি (খ-সার্কেল) মুকিত সরকার বলেন, ‘আমরা ঘটনা শুনেছি। এখনও বিস্তারিত কিছুই জানতে পারিনি। জানতে পারলে আপনাদের জানাবো।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী