শার্শায় কিশোরকে হত্যা করে ইজিবাইক ‘ছিনতাই’

বেনাপোল প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২২, ১৮:৪৭আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৮:৪৭

যশোরের শার্শা উপজেলায় সাকিব হোসেন (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর তার ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার উলাশি ইউনিয়নের ধলদা বড়বাড়িয়া গ্রামের একটি ভাটার পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ঝিকরগাছা উপজেলার পুরুন্দপুর গ্রামের শাকিল হোসেনের ছেলে সাকিব। তবে সে মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকতো।

স্থানীয়রা জানায়, সকালে ধলদা বড়বাড়িয়া এলাকার ভাটার পাশে মরদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশের পাশে একটি হাত মোজা ও মাফলার উদ্ধার করে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিদিনের মতো সোমবার (১৭ জানুয়ারি) দুপুরের পর ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় সাকিব। সর্বশেষ রাত সাড়ে ৮টার দিকে মোবাইল ফোনে নানার সঙ্গে কথা হয়। স্বজনরা বলছে, রাতের কোনও এক সময় তাকে হত্যা করে ভাটার পাশে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। তার ইজিবাইক পাওয়া যায়নি। 

নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাত ও ক্ষতচিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটক পুলিশ কাজ করছে।

/এসএইচ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম