দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ

মীরসরাই প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৪, ২২:০৩আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ২২:০৩

চট্টগ্রামের মীরসরাইয়ে আদালতের নির্দেশে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের জন্য দাফনের ১৫ দিন পর কবর থেকে আজম খান (৪৬) নামের এক ব্যাংক কর্মকর্তার মরদেহ তুলেছে পুলিশ। আজম খান মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী এলাকার রফিকুল ইসলামের ছেলে।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পারিবারিক কবরস্থান থেকে আজম খানের মরদেহ তোলে মীরসরাই থানা পুলিশের নিজামপুর তদন্তকেন্দ্রের কর্মকর্তারা।

মামলার নথি সূত্রে জানা যায়, আজম খান ফেনী শহরে একটি বেসরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ছিলেন। গত ৯ এপ্রিল রাতে বাসায় অসুস্থ হয়ে মারা গেছেন বলে একটি বেসরকারি হাসপাতালের ছাড়পত্র নিয়ে তড়িঘড়ি মরদেহ দাফন করে ফেলেন আজম খানের স্ত্রী কামরুন নাহার ও তার পক্ষের আত্মীয়রা। পরে বিভিন্ন মাধ্যমে মৃতের শরীরে আঘাতের চিহ্ন দেখে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড অভিযোগ করে ফেনী সদর কোর্টের সিআর আমলি আদালতে একটি মামলার আবেদন করেন আজম খানের বোন নারগিছ আক্তার। তার আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ফেনী সদর মডেল থানাকে মামলা গ্রহণের নির্দেশ দেন। এরপর গত ১৮ এপ্রিল ব্যাংক কর্মকর্তা আজম খানের বোন নারগিছ আক্তার বাদী হয়ে ফেনী সদর মডেল থানায় একটি মামলা করেন। নির্যাতন করে ভাইকে হত্যার অভিযোগে আজম খানের স্ত্রী কামরুন নাহারকে প্রধান আসামি ও তার পক্ষের আরও তিন আত্মীয়কে মামলায় আসামি করা হয়।

মামলার পর ২১ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য প্রধান আসামি কামরুন নাহারকে হেফাজতে নেয় পুলিশ। মামলাটি তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত করতে আদালতের নির্দেশে বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে আজম খানের মরদেহ উত্তোলন করেন মীরসরাই থানার নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রের কর্মকর্তারা।

এ বিষয়ে মরদেহ উত্তোলনের দায়িত্বপ্রাপ্ত নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. মাসুদ খান বলেন, ‘আদালতের নির্দেশ পেয়ে বুধবার দুপুরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে আমরা ব্যাংক কর্মকর্তা আজম খানের মরদেহ কবর থেকে তুলে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। এরপর লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে মরদেহ উত্তোলনের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, ‘আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসক স্যারের নির্দেশে ব্যাংক কর্মকর্তা আজম খানের মরদেহ কবর থেকে উত্তোলনের বিষয়টি তদারক করেছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের