বাঁওড়ে পাহারা দিতে গিয়ে পানিতে ডুবে প্রহরীর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২২, ০৯:৪৭আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১২:৩৭

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর বাঁওড়ে নৌকাডুবিতে বাদল গোলদার (৩৫) এক প্রহরীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) রাতে তার লাশ উদ্ধার করা হয়। বাদল জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামের রেজাউল গোলদারের একমাত্র ছেলে

জানা গেছে,  রাতে বাদলসহ আরও ২-৩ জন প্রহরী ইঞ্জিনচালিত নৌকা যোগে বাঁওড় পাহারা দেওয়ার সময় নৌকা পানিতে তলিয়ে যায়। নৌকার সঙ্গে বাদলও পানিতে তলিয়ে যায়। পরে তার লাশ পানি থেকে উদ্ধার করা হয়।  বাদল গোলদার সম্প্রতি বেনীপুর বাঁওড়ে পাহারাদার  হিসেবে কাজ শুরু করেন। বাদল অন্যান্য দিনের মতো শনিবার রাত সাড়ে ৯ টার অন্যান্য পাহারাদারদের সঙ্গে একটি ইঞ্জিন চালিত নৌকাযোগে বাঁওড়ের চারদিকে পাহারা দিচ্ছিলেন। পরে বেনীপুর গ্রামের মানুষ বাঁওড়ের পানি থেকে বাদলের লাশ উদ্ধার করেন।

সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন মোল্যা বলেন, বাঁওড় পাহার দেওয়ার সময় নৌকাডুবিতে প্রহরীর মৃত্যু হয়েছে। এটি একটি দুর্ঘটনা বলে দাবি করেন তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি