বাগেরহাটে প্রথম হিমাগার চালু, রাখা যাবে ৩২০০ টন কৃষিপণ্য

বাগেরহাট প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫৩আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫৫

স্থানীয়ভাবে উৎপাদিত সবজি ও মাছসহ পচনশীল পণ্য সংরক্ষণের জন্য বাগেরহাট জেলায় প্রথম হিমাগার (কোল্ড স্টোরেজ) চালু করা হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা এলাকায় বি.ই কোল্ড স্টোরেজ অ্যান্ড অ্যাগ্রো প্রসেসিং লি. নামের এই হিমাগার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. ভূঁইয়া হেমায়েত উদ্দিন, মোংলা বন্দর ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান আহমেদসহ বিভিন্ন ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

হিমাগারের স্বত্বাধিকারী লিয়াকত হোসেন লিটন বলেন, আমার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এই অঞ্চলের কৃষকদের পণ্য সঠিক দামে বিক্রি ও ব্যবসা সম্প্রসারণের উদ্দেশেই এই হিমাগার নির্মাণ করেছি। হিমাগার পরিচালনার জন্য ইতোমধ্যে দক্ষ জনবল নিয়োগ দেওয়া হয়েছে। আশা করি, বাগেরহাটের মানুষ এই হিমাগারে পণ্য সংরক্ষণ করতে পারবে।

বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা এলাকায় সাড়ে পাঁচ একর জমিতে নির্মিত ৩২ হাজার বর্গফুটের এই প্রতিষ্ঠানটি জেলার একমাত্র হিমাগার। বর্তমানে একসঙ্গে তিন হাজার ২০০ টন পণ্য রাখা যাবে এখানে। ভবিষ্যতে এই ধারণ ক্ষমতা ১০ হাজার টন পর্যন্ত করার পরিকল্পনা রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের