১৫ জেলায় জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট শুরু ১৭ ফেব্রুয়ারি 

খুলনা প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩২ আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৭

জ্বালানি তেলের ওপর সাড়ে ৭ শতাংশ কমিশন বৃদ্ধিসহ ছয় দফা দাবি বাস্তবায়নে ১৭ ফেব্রুয়ারী থেকে খুলনা বিভাগ ও ফরিদপুরের ১৫ জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট আহবান করা হয়েছে। খুলনার জ্বালানি তেল ব্যবসায়ীরা এ কর্মসূচি ঘোষণা করেছেন।

ধর্মঘট চলাকালে ট্যাংকলরি চলাচল বন্ধ রেখে পদ্মা, মেঘনা ও যমুনা তিনটি তেল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখবেন আন্দোলনকারীরা। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্ট অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ডাকা ধর্মঘটের সমর্থনে খুলনায় এ ধর্মঘট পালিত হবে।
 
শনিবার খুলনার জ্বালানি তেল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির এক যৌথসভা থেকে এ ঘোষণা আসে। 
 
সভায় জ্বালানি তেলের ওপর সাড়ে সাত পার্সেন্ট কমিশন বৃদ্ধি, তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট যা গেজেট আকারে প্রকাশ, ট্যাংকলরি শ্রমিকদের পাঁচ লাখ টাকা দুর্ঘটনা বিমা চালু, ট্রেড ও বিস্ফোরক লাইসেন্স ছাড়া অন্য কোনও দফতর কর্তৃক লাইসেন্স গ্রহণের সিদ্ধান্ত বাতিল, সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক ফিলিং স্টেশনের প্রবেশদ্বারে ভূমির জন্য ইজারা গ্রহণ প্রথা বাতিল, প্রধানমন্ত্রী ঘোষিত সব তেল ডিপোতে ট্যাংকলরি শ্রমিকদের বিশ্রামাগার ও শৌচাগার নির্মাণের দাবি জানানো হয়েছে। 

সভায় সভাপতিত্ব করেন ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব শেখ ফরহাদ হোসেন। এ সময় জ্বালানি তেল ব্যবসায়ী নেতা মোড়ল আ. সোবাহন, শেখ মুরাদ হোসেন, এম. মাহবুব আলম বক্তব্য রাখেন। 

 

/টিটি/
সম্পর্কিত
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
দেশে এলপি গ্যাসের সংকট নেই: জ্বালানিমন্ত্রীকে অপারেটরদের আশ্বাস 
জ্বালানি মূল্যবৃদ্ধি: সংকটের বোঝা কতটা কার?
সর্বশেষ খবর
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম