দেশের চিকিৎসায় সুস্থ হয়ে খালেদা জিয়া বাসায় ফিরেছেন: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৭

অসাংবিধানিক ও অবৈধ পন্থায় বাংলাদেশের রাজনীতিতে বিএনপির প্রতিষ্ঠা হয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেছেন, ‘কিছুদিন আগে বিএনপি খালেদার জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি ও মিথ্যাচার করেছে। তারা বললো, খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। কিন্তু খালেদা জিয়া এই দেশের চিকিৎসায় সুস্থ হয়ে এখন বাসায় ফিরেছেন। এর মধ্য দিয়ে প্রমাণিত হয়, বিএনপি নেতারা সবসময় মিথ্যাচার করেছেন।’

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘বিএনপি হরতাল জ্বালাও পোড়াও, অগ্নিসংযোগ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। সেগুলোতে ব্যর্থ হয়ে জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এখন বিএনপি নির্বাচন কমিশন নিয়ে মিথ্যাচার করছে।’

তিনি বলেন, ‘কিছু দিন আগে যখন রাষ্ট্রপতি সংলাপের আহ্বান জানালেন, সার্চ কমিটি গঠনের জন্য। তখন তারা বললো, নির্বাচন কমিশন গঠন আইন চাই। নানান সময় নানান মিথ্যাচার করা এই দলটির মূল কাজ। সে জন্য বিএনপির অপপ্রচার নিয়ে এই দেশের জনগণ আর ভাবে না।’

আওয়ামী লীগের এ নেতা আর বলেন, ‘তাদের (বিএনপি) রাজনীতি মিথ্যাচার দিয়ে। কখনও গণতন্ত্রে বিশ্বাসী ছিল না। সবসময় অবৈধ পন্থায় বা অগণতান্ত্রিক পন্থায় রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টা করেছে। যার ফলে দেখা গেছে, এ দেশের উন্নয়ন ব্যাহত হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জজ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল আরেফিন প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি