এএফসি চ্যালেঞ্জ লিগে আবাহনী-কিংস

  বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ জুন ২০২৫, ১৩:১০আপডেট : ১০ জুন ২০২৫, ১৩:১০

দীর্ঘ ২২ বছর পর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার দারুণ সুযোগ তৈরি হয়েছিল মোহামেডান স্পোর্টিংয়ের। কিন্তু ক্লাব লাইসেন্সিং না করায় তা হেলায় হারাতে হয়েছে। এখন সাদা কালোদের জায়গায় আরেক ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড লিগ রানার্সআপ হয়ে খেলার সুযোগ পেয়েছে। 
স্লট বাড়ায় দেশের আরেক জায়ান্ট বসুন্ধরা কিংসের ভাগ্যও খুলে গেছে। এবারও চ্যালেঞ্জ লিগে থাকছে পাঁচবারের ঘরোয়া লিগ চ্যাম্পিয়নরা। আবাহনী ও বসুন্ধরা কিংসের খেলার বিষয়টি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে এএফসি।

এশিয়ার ক্লাব ফুটবলে তৃতীয় স্তরের প্রতিযোগিতা চ্যালেঞ্জ লিগ। পাকিস্তানের কোনও ক্লাবের লাইসেন্সিং না থাকায় বাংলাদেশ থেকে কিংসের সুযোগ হয়েছে। 

বাংলাদেশ থেকে  দুটি ক্লাব চ্যালেঞ্জ লিগে সুযোগ পেলেও প্লে অফ খেলে তাদের মূল পর্বে জায়গা করে নিতে হবে। গত বছর লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্বে সরাসরি খেলেছিল। যদিও গ্রুপ থেকেই বিদায় নিয়েছিল তারা।

এএফসির আসরে সাম্প্রতিক সময়ে একমাত্র সফল দল আবাহনী লিমিটেড। একবার সর্বোচ্চ জোনাল সেমিফাইনালে খেলেছে। বসুন্ধরা কিংস টানা পাঁচবার লিগ চ্যাম্পিয়ন হলেও এএফসি আসরে নক আউট পর্বে কখনও খেলতে পারেনি। এবার দুটি ক্লাবের সামনে নতুন করে কিছু করে দেখানোর দারুণ সুযোগ। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সান মেরিনো কেন বাংলাদেশের নিচে তা প্রমাণ করতে বললেন ডুলি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের