ভাষা সৈনিক খান জিয়াউল হক স্মরণে নাগরিক শোকসভা

মাগুরা প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০২আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০২

ভাষা সৈনিক মাগুরার বরেণ্য শিক্ষাবিদ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠক খান জিয়াউল হক স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মাগুরার প্রথম আবৃত্তি সংগঠন কণ্ঠবীথি শনিবার সকাল ১০টায় শহীদ সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরি চত্বরে এ সভার আয়োজন করে।

প্রফেসর হাবিুবল হাসানের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

সভায় আলোচকরা বলেন, ‘মাগুরার শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে খান জিয়াউল হক অনন্য একজন ব্যক্তিত্ব। জেলার শিক্ষা বিস্তারে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। শিক্ষাক্ষেত্রের অবদানের পাশাপাশি তিনি সংস্কৃতি, রাজনীতি ও ভাষা আন্দোলনে যুক্ত ছিলেন। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য তিনি নিরলসভাবে কাজ করেছেন। কাজের সফলতার জন্য তিনি ২০০৫ সালে রাষ্ট্রপতির কাছ থেকে পেয়েছেন বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ রৌপ্য ব্যাঘ্র পদক, ২০০২ সালে পেয়েছেন রৌপ্য ইলিশ পদক, ১৯৮৯ সালে পেয়েছেন জাতীয় সমাজসেবা পুরস্কারসহ নানা সম্মাননা ও পুরস্কার।’

ভাষা সৈনিক ও বরেণ্য শিক্ষাবিদ খান জিয়াউল হকের নানা সফলতার দিক তুলে ধরে আলোচনায় অংশ নেন– প্রকৌশলী আব্দুর রাজ্জাক, মাগুরা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু আইয়ুব, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান, মাগুরা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক শামসুজ্জামান, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সেলিনা হাসান, কবি বিকাশ মজুমদার, বাংলাদেশ স্কাউটস মাগুরা শাখার কমিশনার মফিজুর রহমান, মাগুরা এজি একাডেমির সিনিয়র সহকারী শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাস, শিল্পী হাসিয়ারা খাতুন হাসি, পল্লী প্রকৃতির নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম পিন্টু, সমাজসেবক আব্দুর রউফ মাখনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সংগঠকরা।

গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় মাগুরা শহরের জামে মসজিদ রোডের নিজ বাসভবন মুসফেকা প্যালেসে ভাষা সৈনিক খান জিয়াউল হকের মৃত্যু হয়। 

আরও খবর: চলে গেলেন ভাষাসৈনিক খান জিয়াউল হক

/এমএএ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের