‘ইসি গঠনে সহায়তা না করা হবে বিএনপির রাজনৈতিক দায়িত্বহীনতা’

কুষ্টিয়া প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১২

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘নির্বাচন কমিশন (ইসি) গঠনে তারা যদি সহায়তা না করে তাহলে সেটি হবে তাদের রাজনৈতিক দায়িত্বহীনতার পরিচয়।’ রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নবনির্মিত কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি ভবন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সার্চ কমিটির কাছে নাম দেওয়ার বিষয়ে এ সময় হানিফ বলেন, ‘সার্চ কমিটির কাছে নাম দিয়ে নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিএনপি অংশগ্রহণ করবে কী করবে না সেটা তাদের ব্যাপার।’

বিএনপির সরকার পতন আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি ১২ বছর ধরে সরকার পতন আন্দোলন করে যাচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরুর পর থেকেই তারা সরকার পতন আন্দোলন চালিয়ে যাচ্ছে। কোনও আন্দোলন-সংগ্রাম করে সরকারের পতন ঘটানো যাবে না।’

এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও জেলা শিল্পকলা একাডেমির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
ইসির কাছে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের তথ্য চেয়েছে সুজন
মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দ
কোরিয়ার স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ করবেন ইসির তিন কর্মকর্তা 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম