চুয়াডাঙ্গায় রেল লাইন থেকে মুখ বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৪আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৪

চুয়াডাঙ্গায় রেললাইন থেকে মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার মোমিনপুর ট্যাংরামারী রেল সড়কের ১৪১-এর ৮-১৪২ মাঝামাঝি পিলারের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫-এর মতো। তার পরনে ছিল সাদা রঙের শার্ট ও খয়েরি রঙের প্যান্ট। পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআই টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করছে।

স্থানীয়রা জানান, রবিবার সকালে রেল লাইনের পাশে লুঙ্গি দিয়ে মুখ বাঁধা অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। পরে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, রাতের কোনও সময় হত্যার পর ঘটনা ধামাচাপা দিতেই লাশ রেল লাইনে ফেলে রেখেছে হত্যাকারীরা। যেন ট্রেনে কেটে মৃত্যু হয়েছে বলে শনাক্ত হয়।

কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (রেলওয়ে সার্কেল) মজনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের শরীরের বিভিন্ন জায়গায় জখম রয়েছে। লুঙ্গি দিয়ে মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআই টিম কাজ করছে।

/এফআর/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম