দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইন্টারনেট ব্যবসায়ী নিহত

যশোর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫৪

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইয়াছিন আরাফাত (৩০) নামে এক ইন্টারনেট ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টায় যশোর শহরের বেজপাড়া আকবরের মোড় এলাকায় একটি ক্লাবে এই ঘটনা ঘটে। ইয়াছিন শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার মাওলানা মনিরুজ্জামানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে আকবরের মোড় এলাকায় একটি ক্লাবে বসেছিলেন ইয়াছিন। এ সময় নাক-মুখ ঢাকা টুপি পরিহিত ৩-৪ জন এসে হঠাৎ তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এরপর স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহম্মেদ তারেক শামস জানান, রাত ৮টা ২০ মিনিটে ওই যুবককে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণে তিনি মারা গেছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তা উদঘাটনে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের