ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার পাটকেলঘাটা প্রেসক্লাব সভাপতি

সাতক্ষীরা প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৮

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাতক্ষীরার পাটকেলঘাটা থানা প্রেসক্লাব সভাপতি জহুরুল হকসহ দু’জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পাটকেলঘাটা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার জহুরুল হক (৪৫) পাটকেলঘাটা থানার চৌগাছা গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের পাতা পত্রিকার থানা প্রতিনিধি। গ্রেফতার আরেকজন আব্দুর রহমান পাটকেলঘাটার স্থানীয় বাসিন্দা। 

সাতক্ষীরা ডিবি পুলিশের ওসি বাবুল আক্তার বলেন, ফেসবুকে পুলিশ ও সরকারের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সেই মামলায় তাদের গ্রেফতার করা হয়।

মামলার বাদী ডিবি পুলিশের এসআই আরিফুর রহমান বলেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অধস্তনদের বিরুদ্ধে বেনামি দরখাস্ত, স্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক বক্তব্য লেখাসহ বিভিন্ন অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে সদর থানায় মামলা হয়েছে। মামলায় পাটকেলঘাটার জহুরুল ইসলাম, আব্দুর রহমানসহ তিন জনকে আসামি করা হয়। এই মামলায় জহুরুল ও আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

সদর থানার ওসি গোলাম কবীর বলেন, গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তবে স্থানীয় সাংবাদিকরা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি সদ্য বিদায়ী তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবিরের বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করার ঘটনায় সাংবাদিক জহুরুল হকের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করানো হয়েছে। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের