‘নির্বাচিত হয়েই অনিয়ম শুরু করেছেন চেয়ারম্যান’

মোংলা প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২২, ২২:৪৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫৩

ইটের সলিংয়ের রাস্তা কেটে সেটির উপর মাটির রাস্তার করার অভিযোগ উঠেছে মোংলার মিঠাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বর তুষার পোদ্দারের বিরুদ্ধে। মিঠাখালী ইউনিয়নের নিতাখালী গ্রামে কাবিখা প্রকল্পের (কাজের বিনিময়ে খাদ্য) আওতায় হচ্ছে এই কাজ। তবে এই অনিয়মের কথা স্বীকার করে তুষার পোদ্দার দাবি করে, ‘চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল যেভাবে বলেছেন, সেভাবেই কাজ হচ্ছে।’

এদিকে ইটের সলিংয়ের রাস্তা কেটে মাটির রাস্তা করে কাবিখার বরাদ্দ সাত টন চাল আত্মসাতের অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। নিতাখালী গ্রামের রেজাউল হাওলাদার, মো. এমদাদুল, মিজান ফকির, মুখন্ধ হাওলাদার ও নিতাই হাওলাদার অভিযোগ করে বলেন, ‘নতুন চেয়ারম্যান হয়ে উৎপল কুমার মন্ডল নানা অনিয়ম শুরু করেছেন। তারা বলছেন, ইটের সলিং রাস্তা কেটে এখানে মাটির রাস্তা করায় প্রমাণ হয় তিনি দুর্নীতি হচ্ছে।’

এদিকে, এই অনিয়মের খবর শুনে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় সংসদ সদস্য জলবায়ু, বন ও পরিবেশ উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এবং ইউএনও কমলেশ মজুমদার সেখানে যান। অনিয়মের সত্যতা পাওয়া গেছে জানিয়ে ইউএনও বলেন, ‘উপমন্ত্রীর নির্দেশে সংশ্লিষ্টদের রাস্তা আরও দুই ফুট উঁচু করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর যারা অনিয়ম করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা বলেন, ‘বৃহস্পতিবারই অনিয়মের খবর পেয়ে সেখানে যাই এবং কাজ বন্ধ করে দেই। কাবিখা প্রকল্পের কাজে কোনও অনিয়ম হলে বরাদ্দের চাল ছাড় হবে না ।’

জানতে চাইলে এ বিষয়ে মিঠাখালী ইউনিয়নের চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল দাবি করেন, ‘আমার বিরুদ্ধে একটা গ্রুপ লেগেছে, তারা আমাকে কোন কাজ করতে দিচ্ছে না।’ আর অনিয়মের বিষয়ে তিনি সামনে এসে কথা বলবেন বলে এই প্রতিবেদকে জানান।

এর আগেও ওই চেয়ারম্যানের বিরুদ্ধে ৪০ দিনের কর্মসূচির কাজ না করে টাকা আত্মসাৎ এবং শ্রমিকের তালিকায় নিজের ভাইয়ের নাম দেওয়ার অভিযোগ উঠেছিল।

/এফআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের