ভারত-বাংলাদেশের ‘নো ম্যানস ল্যান্ডে’ মাতৃভাষা দিবস উদযাপন

বেনাপোল প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩২আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩২

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের নো ম্যানস ল্যান্ড এলাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছেন দুই বাংলার মানুষ। ভাষার টানে সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে দুই দেশের মানুষ সেখানে একত্রিত হয়ে দিবসটি উদযাপন করেন।

নো ম্যানস ল্যান্ডে নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে সকাল সাড়ে ১১টায় যৌথভাবে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, ভারতের পক্ষে পশ্চিমবঙ্গ বনগাঁ অঞ্চলের এমএলএ শ্রী বিশ্বজিত রায়, এমপি মমতা ঠাকুর, জেলা তৃণমূল সভাপতি আলোরানী সরকার, বনগাঁ পঞ্চায়েত প্রধান পরিতোষ বিশ্বাস এবং বাংলাদেশের পক্ষে যশোর-১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন, কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, নাভারণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া, বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশন ওসি রাজু আহমেদ, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মকুল ও সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন প্রমুখ।

এ ছাড়া শুধু দুই দেশের জনগণ, রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারাও সেখানে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে বাংলাদেশ ও ভারতের পক্ষে থেকে মিষ্টি পাঠানো হয় দুই দেশের জনগণের জন্য।

/এফআর/
সম্পর্কিত
বিদায়ের সুর বইমেলায়: শেষ সময়ে বেচাকেনা বাড়ার আশা
ছুটির দিনে দর্শনার্থী বেশি হলেও বেচাকেনা কম, হতাশ বিক্রেতারা
দুর্বল প্রস্তুতি নিয়েই শুরু হয়েছে অমর একুশে বইমেলা 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম