কৃষক চান্নু হত্যায় এক জনের আমৃত্যু, ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২২, ১৪:০২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৪:০২

ঝিনাইদহে কৃষক চান্নু মিয়া হত্যা মামলায় এক জনের আমৃত্যু, পাঁচ জনের যাবজ্জীবন ও ১৭ জনের এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. শওকত হোসাইন এ দণ্ড দেন।  

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৭ সালের ৮ এপ্রিল সদর উপজেলার করিমপুর গ্রামে পুর্ব শত্রুতার জেরে কৃষক চান্নু মিয়াকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় পরদিন নিহতের পিতা শাহাদাত হোসেন বাদী হয়ে ৩০ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই বছরের ৩০ জুন ৩০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে তদন্ত কর্মকর্তা। 

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মামলার আসামি বজলু মিয়াকে আমৃত্যু, তফসের আলী, আব্দুল জলিল, তিতু, ইকতিয়ার ও আব্দুল আলিমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ মামলায় আরও ১৭ জনকে এক বছর করে কারাদণ্ড দেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন জনকে খালাস দেন আদালত। মামলা চলাকালে মৃত্যুবরণ করায় চার জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

আসামিপক্ষের আইনজীবী অ্যাড. নেকবার হোসেন বলেন, আমরা ন্যায়বিচার পাইনি। আমার উচ্চ আদালতে আপিল করবো।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাড. আব্দুল খালেক বলেন, আমরা এ হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা আরও কঠোর শাস্তি আশা করেছিলাম। কিন্তু আদালত যা রায় দিয়েছেন তাতেও আমরা সন্তুষ্ট।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে