বুস্টার থাকলে ভারত যেতে লাগবে না ৭২ ঘণ্টার টেস্ট

বেনাপোল প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৩

বুস্টার ডোজ দেওয়া থাকলে এখন থেকে বেনাপোল দিয়ে ভারতে যেতে ৭২ ঘণ্টার করোনা টেস্টের সনদ লাগবে না। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, যেসব যাত্রী দুই ডোজ টিকা শেষ করে বুস্টার ডোজ নিয়েছেন তাদের ভারতে যেতে আর ৭২ ঘণ্টার আরটিপিসিআরের করোনা টেস্টের কোনও সনদ লাগবে না। কিন্তু ভ্রমণ শেষে দেশে ফিরে আসার সময় সে দেশ থেকে ৭২ ঘণ্টার করোনা টেস্টের সনদ আনতে হবে।

ভারতফেরত যাত্রী পরেশ বড়ূয়া বলেন, ‘বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় বুস্টার ডোজ দেওয়া থাকলে করোনা টেস্টের সনদ লাগছে না। কিন্তু ফিরে আসার সময় ভারতের ইমিগ্রেশনে আগের মতো ৭২ ঘণ্টার করোনা টেস্টের সনদ দেখাতে হচ্ছে। যদি উভয় দেশে একই নিয়ম চালু হতো তাহলে সাধারণ যাত্রীরা অতিরিক্ত খরচের হাত থেকে রেহাই পেতেন।’

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে কর্মরত ডা. জাহিদুর রহমান জাহিদ জানান, ভারত থেকে আসার সময় ভারতীয় এবং বাংলাদেশি উভয় যাত্রীদের আগের মতো ৭২ ঘণ্টার আরটিপিসিআরের সনদ লাগছে।

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম