রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তার পর এবার শ্রমিকের লাশ উদ্ধার

মোংলা প্রতিনিধি
০৭ মার্চ ২০২২, ১৭:৩৫আপডেট : ০৭ মার্চ ২০২২, ১৯:১৩

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রিপন পাল (২২) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কেউই দায়ী নয়’।

রবিবার (৬ মার্চ) রাতে বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রিপন ওই গ্রামের কানদেব পালের ছেলে। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে দৈনিক শ্রমিক হিসেবে কাজ করতেন। এর আগে, শনিবার মোংলার ভাড়া বাসায় থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের হিসাব বিভাগের সহকারী ব্যবস্থাপক অরবিন্দ কুমার শ্রীবাস্তার (৪১) লাশ উদ্ধার করা হয়েছিল। তিনি ভারতের নাগরিক।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের রিপন পাল রামপাল কলেজে লেখাপড়ার পাশাপাশি তাপ বিদ্যুৎ কেন্দ্রে ডেইলি শ্রমিক হিসেবে কাজ করতেন। রবিবার রাতে বাড়ির একটি আম গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রামপাল থানার ওসি মো. সামসুউদ্দীন বলেন, ‘এ মৃত্যুর জন্য কেউ দায়ী নয় লেখা একটি চিরকুট পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন। লাশের ময়নাতদন্তের জন্য সোমবার সকালে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান