মোংলায় ভারতীয় নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার

মোংলা প্রতিনিধি
০৬ মার্চ ২০২২, ১৬:৪৩আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৬:৫০

বাগেরহাটের মোংলা উপজেলায় অরবিন্দ কুমার শ্রীবাস্তা (৪১) নামে এক ভারতীয় নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (৬ মার্চ) দুপুরে উপজেলার দিগরাজ এলাকার একটি বাসা থেকে লাশ উদ্ধার পুলিশ। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের হিসাব বিভাগে সহকারী ম্যানেজার পদে কর্মরত ছিলেন শ্রীবাস্তা।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, দিগরাজ এলাকায় পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়ায় থাকতেন শ্রীবাস্তা। তিনি একাই থাকতেন। আজ দুপুরে তার সহকর্মীদের কাছ থেকে খবর পেয়ে রান্নাঘরের সিলিংয়ে গলায় দড়ি ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর এ ঘটনার বিস্তারিত বলা যাবে বলে জানান ওসি।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী