টানা ৩ দিনের ছুটিতেও আশানুরূপ পর্যটক নেই সুন্দরবনে

মোংলা প্রতিনিধি 
১৯ মার্চ ২০২২, ০৯:৩১আপডেট : ১৯ মার্চ ২০২২, ০৯:৩১

টানা তিন দিনের ছুটিতেও সুন্দরবনে আশানুরূপ পর্যটকের দেখা মেলেনি। ছুটির প্রথম দিন বৃহস্পতিবার (১৭ মার্চ) যে পর্যটক দেখা গেছে, শুক্রবার (১৮ মার্চ) সে সংখ্যা আরও কমেছে। তবে বনবিভাগের ধারণা ছিল প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে অন্তত তিনগুণ পর্যটক বাড়বে। 

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার ছুটি ছিল। এছাড়া শুক্র ও শনিবারও ছুটি থাকায় তিন দিনের ছুটি পান চাকরিজীবীরা। এ ছুটির প্রথম দিন করমজলে প্রায় এক হাজার পর্যটক আসেন। তবে স্বাভাবিক সময়েই সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শুক্রবার পর্যটকদের আনাগোনা বেশি থাকে। তবে গতকাল তার ব্যতিক্রম হয়েছে। ধারণা ছিল বৃহস্পতিবারের হিসেবে শুক্রবার তিনগুণ পর্যটক আসবে। তবে তা হয়নি। 

 তবে তিন দিনের ছুটি হলেও শবে বরাতের কারণেই পর্যটকদের আগমন কম বলে জানিয়েছেন পর্যটন ব্যবসায়ী মিজানুর রহমান ও মো. এমদদুল। 

সুন্দরবনের সবচেয়ে কাছাকাছি ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র করমজল। সারা বছর ধরেই এই কেন্দ্রটিতে সবচেয়ে বেশি দর্শনার্থী হয়। এছাড়া হিরণপয়েন্ট, নীলকমল, আন্ধারমানিক, কটকা, কচিখালী ও দুবলায় মৌসুম ছাড়াও বছর জুড়ে কম বেশি পর্যটকদের আনাগোনা থাকে। 

/টিটি/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
চট্টগ্রামে ঈদের তৃতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর পর্যটনকেন্দ্রগুলো
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ