উত্ত্যক্তের জেরে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যার অভিযোগ, থানায় মামলা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২১ মার্চ ২০২২, ০৮:৪০আপডেট : ২১ মার্চ ২০২২, ০৮:৪০

উত্ত্যক্তের জেরে চুয়াডাঙ্গায় গলায় ফাঁস দিয়ে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (২০ মার্চ) সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত রাতে চুয়াডাঙ্গা সদর থানায় একটি আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেছেন মেয়েটির বাবা। 

পরিবারের সদস্যরা জানান, রবিবার বিকালে বাড়িতে কেউ না থাকায় গলায় ওড়না দিয়ে ফাঁস দেয় ওই ছাত্রী। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।  

ছাত্রীর বাবা আমিনুল ইসলাম অভিযোগ করেন, ‘শহরের আরামপাড়ার মোবারক হোসেনের ছেলে আবুল কালাম প্রায়ই আমার মেয়েকে উত্ত্যক্ত করতো। শুক্রবার সকালে রেলস্টেশন সংলগ্ন চায়ের দোকান পরিষ্কার করতে যায় আমার মেয়ে। সেখানে মেয়েকে একা পেয়ে কালাম আবারও উত্ত্যক্ত করে। এ সময় আমার মেয়েকে কুপ্রস্তাবও দেয় কালাম। রাজি না হওয়ায় তাকে মারধর করে কালাম। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা সালিশের কথা বলেন। কিন্তু গত দুই দিনেও হয়নি সেই সালিশ।’

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, নিহত ছাত্রীর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় রাতেই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেছেন। 

ওসি আরো জানান, ঘটনার পর বাড়ি থেকে পালিয়েছে অভিযুক্ত যুবক ও তার পরিবার। তাদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

/টিটি/
সম্পর্কিত
ছাত্রী ও শিক্ষিকাদের উত্ত্যক্ত করায় এনসিপি নেতাকে জুতাপেটা!
সাভারে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন হয়রানি, প্রধান শিক্ষক গ্রেফতার
৬১ নারীকে যৌন নিপীড়ন, ভারতীয় নাগরিকের ১৪ বছরের জেল
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম