ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে প্রাণ গেলো নারীর

কুষ্টিয়া প্রতিনিধি 
২১ মার্চ ২০২২, ১৮:১১আপডেট : ২১ মার্চ ২০২২, ১৮:১১

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ট্রেনে কাটা পড়ে জয়নব নেছা (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (২১ মার্চ) সকাল ১০টায় উপজেলার পোড়াদহ রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। 

জয়নব নেছা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উত্তর মাগুরা গ্রামের আহম্মদ আলীর স্ত্রী। তিনি নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।

পোড়াদহ থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী বলেন, সকাল ১০টায় খুলনা থেকে রাজশাহী গামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি পোড়াদহ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। এ সময় জয়নব নেছা দ্রুত ট্রেনে উঠতে গিয়ে অসাবধানতাবশত হাত ফসকে নিচে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, ঘটনার পর রেললাইন থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী