কৃষকের ৩ শতাধিক লাউ গাছ কেটে দিলো দুর্বৃত্তরা 

চুয়াডাঙ্গা প্রতিনিধি 
২১ মার্চ ২০২২, ১৮:২৯আপডেট : ২১ মার্চ ২০২২, ১৮:২৯

চুয়াডাঙ্গা সদর উপজেলায় মহিদুল ইসলাম নামে এক কৃষকের দেড় বিঘা জমির প্রায় সাড়ে ৩শ’ লাউ গাছ কেটে দিয়েছে দুর্বত্তরা। রবিবার (২০ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের কলাগাছি গ্রামের আব্দুল গণি বিশ্বাসের ছেলে মহিদুল ইসলাম গ্রামের নদীর পাড়ে দেড় বিঘা জমিতে লাউয়ের বাগান করেন। সেখানে প্রায় সাড়ে ৩শ’ গাছ ছিল। এগুলোতে মাত্র লাউ ধরেছে। গতরাতে প্রায় সব গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। 

মহিদুল ইসলাম বলেন, ‘অনেক কষ্ট করে লাউয়ের চাষ করেছিলাম। কে বা কারা রাতের আঁধারে সব গাছ কেটে দিয়েছে।’

এ বিষয়ে তিতুদহ ক্যাম্পের এসআই মীর মেজবাহ বলেন, এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ