ভিক্ষার টাকায় মাদ্রাসা শিক্ষার্থীদের পোশাক কিনে দিলেন বৃদ্ধ

সাতক্ষীরা প্রতিনিধি
২২ মার্চ ২০২২, ১৭:৫২আপডেট : ২২ মার্চ ২০২২, ১৭:৫২

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় আসাদ শেখ (৫৫) নামে এক ভিক্ষুক মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করেছেন। সোমবার (২১ মার্চ) সকালে উপজেলার মদনপুর ডিএম অধ্যাপক নাসির উদ্দীন দাখিল মাদ্রাসার আট ছাত্র-ছাত্রীর পোশাক বিতরণ করেন তিনি।

মাদ্রাসার সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার মোহাম্মদ শেখের ছেলে আসাদ শেখ। তিনি মানসিক ভারসাম্যহীন। আমার বাড়িতে গত পাঁচ বছর ধরে থাকেন। তার ইচ্ছায় ও ভিক্ষাবৃত্তি করে জমানো টাকায় শিক্ষার্থীদের পোশাক দেন। আমি চাই, তিনি স্বজনদের কাছে ফিরে যান। এ জন্য তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু তারা কোনও সাড়া দেননি।

মাদ্রাসা সুপার মাওলানা মাহবুবুর রহমান বলেন, আমাদের এই দাখিল মাদ্রাসা আজও সরকারের সহযোগিতা পায় না। অনেক অবহেলিত এই প্রতিষ্ঠান। আমাদের প্রতিষ্ঠানের জমি আছে কিন্তু ভবন নেই, শিক্ষকদের বেতন নেই, ছাত্র-ছাত্রী থাকতেও এমপিও হচ্ছে না। আমরা দ্রুত সরকারের সুদৃষ্টি কামনা করছি। তবে সদিচ্ছা থাকলে সমাজের যে কেউ হাত বাড়িয়ে দিতে পারেন। আসাদ শেখ তার উদাহরণ।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক মাওলানা আবদুল্লাহ আল বাকী, মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা কামরুজ্জামান, ফরিদা পারভীন, অজনা পারভিন, আবুল বাসার, আব্দুল লতিফ, জাহাঙ্গীর আলম প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ