সুপেয় পানির সংকটে দিশেহারা উপকূলবাসী

মোংলা প্রতিনিধি
২২ মার্চ ২০২২, ১৮:৪১আপডেট : ২২ মার্চ ২০২২, ১৮:৪১

চারদিকে পানি থই থই করলেও সুপেয় পানির সংকটে দিশেহারা উপকূলবাসী। জলবায়ু বিপর্যয়ের ফলে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় মিষ্টি পানির যেমন সংকট রয়েছে, অন্যদিকে ভূ-গর্ভস্থ পানিতেও লবণাক্ততা বেড়েছে। অতিমাত্রায় লবণাক্ততা এখন উপকূলের প্রধান দুর্যোগ, যা মোকাবিলায় প্রান্তিক মানুষ দিশেহারা। সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে সরকারকে টেকসই, জনবান্ধব ও পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

বিশ্ব পানি দিবস উপলক্ষে মঙ্গলবার (২২ মার্চ) সকালে বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার শ্রমিক কলোনীতে মোংলা নাগরিক সমাজ আয়োজিত মানববন্ধনের বক্তারা এ কথা বলেন।  

নাগরিক সমাজ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার মানববন্ধনের আয়োজন করে। সবার জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার দাবিতে কলস হাতে মানববন্ধন অংশ নেন স্থানীয়রা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের সভাপতি মো. নূর আলম শেখ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাদাবন সংষের অজিফা খাতুন, সার্ভিস বাংলাদেশের মোস্তাফিজুর রহমান মিলন, সাংবাদিক রেজা মাসুদ, বাদাবন সংঘের শাহরুখ গালিব রাব্বি, মো. আহসান, নারীনেত্রী পারভীন বেগম প্রমুখ।

এদিকে মোংলা পোর্ট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বন্দর পুকুর পাড়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে বিশ্ব পানি দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচি পালন করে।

‘সর্বত্র পানযোগ্য, মাছের বসবাসযোগ্য ও সাতারের উপযোগী পানি চাই’ স্লোগানে কর্মসূচিতে বক্তব্য রাখেন বাপা’র বাগেরহাট জেলার আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার নূর আলম শেখ, বাপা নেতা কমলা সরকার, শেখ রাসেল ও নদীকর্মী হাসিব সরদার। 

এ সময় বক্তারা বলেন, সুন্দরবনে খালে বিষ দিয়ে মাছ নিধন, কৃষিকাজ ও দৈনন্দিন কাজে অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার এবং পদার্থের ব্যবহার, পশুর নদীসহ দেশের সকল নদ-নদীতে জাহাজী ও প্লাস্টিক বর্জ্য নিক্ষেপ, নদীতে তেল-কয়লা ভর্তি জাহাজ ডুবির ফলে পানি প্রতিনিয়ত দূষিত হচ্ছে। এর ফলে পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে। সর্বত্র পানযোগ্য, মাছের বসবাসযোগ্য ও সাতারের উপযোগী পানির বৈশিষ্ট্য বজায় রাখার জন্য সরকার এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তারা।

/এসএইচ/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী