বাস-ট্রাকের সংঘর্ষে ২ শ্রমিক নিহত

যশোর প্রতিনিধি
২৩ মার্চ ২০২২, ১৯:০৮আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৯:১৬

যশোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৩ মার্চ) দুপুরে যশোর-খুলনা মহাসড়কে যশোর সদর উপজেলার দলনঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই জন হলেন- মুন্না মোড়ল (২০) ও মো. তাজউদ্দীন (৪০)। এর মধ্যে মুন্না মোড়ল যশোরের মণিরামপুর উপজেলার উত্তরপাড়া গ্রামের লিটন মোড়লের ছেলে ও তাজউদ্দীন একই গ্রামের আমির আলীর ছেলে।

নওয়াপাড়া হাইওয়ে পুলিশ জানায়, সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে খুলনায় যাচ্ছিল। দুপুর ২টার দিকে বাসটি দলনঘাটা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের ওপরে থাকা শ্রমিক মুন্না ও তাজউদ্দীন ছিটকে রাস্তার ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন ট্রাকচালক ও চার বাসযাত্রী। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ স্বাধীন বলেন, আহত চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

নওয়াপাড়া হাইওয়ে থানার এসআই শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস ও ট্রাকটি আটক করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী