এসআইকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার ২ আসামি গ্রেফতার

মোংলা প্রতিনিধি
২৪ মার্চ ২০২২, ১৮:১৩আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৮:১৩

বাগেরহাটের কচুয়া থানায় কর্মরত পুলিশের এসআই রবিউল ইসলামকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মেহেদী হাসান জুয়েলসহ দুই জনকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে পিরোজপুর জেলা সদরের কলাখালি এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৬ এর একটি দল তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার দুই জন হলেন- বাগেরহাটের কচুয়া উপজেলার সম্মানকাঠি গ্রামের ইতরুপ শেখের ছেলে মেহেদী হাসান জুয়েল (২৭) ও একই উপজেলার চরসোনাকুর গ্রামের মহসিন মোল্লার ছেলে রুবেল মোল্লা (২৮)।

র‍্যাব-৬ এক বিজ্ঞপ্তিতে জানায়, এসআই রবিউল ইসলাম গত ২০ মার্চ রাতে উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠি গ্রামে মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনাকালে মেহেদী হাসান জুয়েলের দেহ তল্লাশি করার সময় সে দৌড়ে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর জুয়েল পুনরায় অজ্ঞাত ৪/৫ জনসহ ধারালো অস্ত্র রামদা নিয়ে ঘটনাস্থলে এসে এসআই (নিরস্ত্র) রবিউল ইসলামের হাতে ও পায়ে কুপিয়ে হত্যাচেষ্টা চালায়। এ ঘটনায় কচুয়া থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

ঘটনার বিষয়ে র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলা সদরের কলাখালি এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান