স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

খুলনা প্রতিনিধি
২৮ মার্চ ২০২২, ২২:২৪আপডেট : ২৮ মার্চ ২০২২, ২২:৪৩

খুলনার দিঘলিয়া উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২৮ মার্চ) তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে দুই জনই কিশোর।

দিঘলিয়া থানার ওসি মো. আহসান উল্লাহ চৌধুরী বলেন, ‘গ্রেফতার আসামিরা আদালতে ১৬৪ ধারায় অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। ভুক্তভোগীকে বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে তার মা বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেছেন।’

পুলিশ জানায়, রবিবার সকাল পৌনে ১০টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশে ওই ছাত্রী সহপাঠীদের সঙ্গে বাড়ি থেকে বের হয়। বেলা ১১টার দিকে স্থানীয় একটি আমবাগানের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর পৌঁছালে শান্ত, মুন্না ও বিল্লাল গতিরোধ করে হাতুড়ি দিয়ে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে তাকে আমবাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে।

ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন জনকে আটক করে।

ইন্সপেক্টর (তদন্ত) রিপন কুমার সরকার বলেন, ‘তাদের সোমবার আদালতে তোলা হলে অপরাধের দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তবে দুই আসামির বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের অপরাধের বিচার শিশু আইনে হতে পারে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি