বিএনপি ক্ষমতায় আসা মানে তালেবানের কাছে দেশ ইজারা দেওয়া: ইনু

কুষ্টিয়া প্রতিনিধি
৩০ মার্চ ২০২২, ১৭:১৫আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৭:১৫

জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপি আন্দোলনের নামে নির্বাচিত সাংবিধানিক সরকারকে উৎখাত করে নিজেদের ক্ষমতার গ্যারান্টি চায়। আর বিএনপির ক্ষমতায়ন মানে তালেবান ও সাম্প্রদায়িক শক্তির কাছে দেশকে ইজারা দেওয়া।’

বুধবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বুরাপাড়া মিটন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের দুইটি নবনির্মিত ভবনের উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপির ভোটের আগে ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি চায়- দেশবাসীর উচিৎ এই চক্রান্তের মোকাবিলা করা।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাসদ সভাপতি বলেন, ‘বিএনপি অভিযোগ করছে উন্নয়নের নামে নাকি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। তাহলেও পদ্মা সেতু, কর্ণফুলী নদীর সুড়ঙ্গ পথ, মেট্রোরেল বা ১৩০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র হলো কী করে?’

তিনি আরও বলেন, ‘বাজারে পর্যাপ্ত মজুত থাকার পরও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তাই জঙ্গি দমনের মতোই বাজার সিন্ডিকেটকেও দমন এবং ধ্বংস করতে হবে।’

এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, জেলা প্রচার সম্পাদক খোরশেদ আলম, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের, উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় যেকোনও দিন
মানবতাবিরোধী অপরাধের মামলাহাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের নতুন তারিখ
মানবতাবিরোধী অপরাধমামলার পুনঃতদন্ত চাওয়া ইনুর আবেদন খারিজ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী