নিয়ন্ত্রণ হারিয়ে মৎস্য ঘেরে বাস, নিহত ১

মোংলা প্রতি‌নি‌ধি
৩১ মার্চ ২০২২, ০৯:১৯আপডেট : ৩১ মার্চ ২০২২, ০৯:১৯

বাগেরহাট সদর উপ‌জেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মৎস্য ঘেরে উল্টে ম‌নোয়ারা বেগম (৬৫) না‌মে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ যাত্রী।

বুধবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের বারাকপুর এলাকার বেইলি ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর তিন জনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ম‌নোয়ারা বেগম পিরোজপুরের মৃত হা‌বিবুর রহমানের স্ত্রী। 

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, দুর্ঘটনার পর আহত ১৫ যাত্রী বাস থেকে নিজেরাই বের হন। তাদের মধ্যে ১২ জন বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের দুই সদস্য বাসের ভেতরে তল্লাশি করে কাউকে পাননি। হাইওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বাসটি উঠিয়ে পুনরায় তল্লাশি করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম