সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে মধু আহরণ শুরু

মোংলা প্রতিনিধি
০১ এপ্রিল ২০২২, ২০:১৬আপডেট : ০১ এপ্রিল ২০২২, ২০:১৬

সুন্দরবনের পূর্ব বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে মধু আহরণ শুরু হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) থেকে পাশ দেওয়া শুরু হয়েছে মৌয়ালদের। প্রথম দিনে দুই বিভাগ থেকে মোট প্রায় ৬৫টি নৌকার বিপরীতে এক হাজারের বেশি মৌয়াল পাশ নিয়েছেন।

মৌয়ালরা জানান, নৌকা প্রস্তুত, পাশ ও অন্যান্য সামগ্রীসহ একেকটি নৌকায় ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা খরচ হয়েছে। সবকিছুতেই এবার দ্বিগুণ খরচ। গত বছর মধুর পরিমাণ তুলনামূলক কম হয়েছে। এ বছর কেমন হবে তা বোঝা যাচ্ছে না।  

শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান জানান, প্রথম দিন শরণখোলা স্টেশন থেকে ৪৮টি পাশ দেওয়া হেয়েছে। জনপ্রতি ১২৯৯ টাকা ৫০ পয়সা এবং প্রতি ১০ কুইন্টাল মধুতে ১০ টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে। প্রতিটি নৌকায় ১৫ দিনের জন্য মধু আহরণের পাশ দেওয়া হয়েছে। 

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শহিদুল ইসলাম জানান, দুটি রেঞ্জের চারটি স্টেশন থেকে প্রথম দিনে মধুর আহরণের জন্য মোট ৬৫টি পাশ দেওয়া হয়েছে। এ বছর এক হাজার ৫০ কুইন্টাল মধু ও ৩৫০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

উল্লেখ্য, এ বছর ১৫ মার্চ মধু আহরণের মৌসুম ঘোষণা করে বন বিভাগ। কিন্তু ওই তারিখ থেকে পশ্চিম সুন্দরবন বিভাগে মধুর আহরণ শুরু হলেও পূর্ব বিভাগে বনাঞ্চলে খলিসা প্রজাতির গাছ কম থাকায় মৌয়ালরা আগাম পাশ পাননি।

/এসএইচ/
সম্পর্কিত
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের