দুবলার শুঁটকি থেকে রাজস্ব আয় ৩ কোটি ৮৫ লাখ টাকা  

মোংলা প্রতিনিধি
০২ এপ্রিল ২০২২, ২২:৫০আপডেট : ০২ এপ্রিল ২০২২, ২২:৫০

বঙ্গোপসাগর সংলগ্ন বাগেরহাটের সুন্দরবনের দুবলার চরের শুঁটকির মৌসুম শেষ হয়েছে। টানা পাঁচ মাসের শুঁটকি মৌসুম পার করে বন বিভাগের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী (৩১ মার্চ) মধ্যে জেলেরা দুবলার চর ছেড়ে গেছেন।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, এ মৌসুমে দুবলার শুঁটকির কারবার থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৩ কোটি ২০ লাখ টাকা থাকলেও তার চেয়ে বেশি হয়েছে। এবার আয় হয়েছে ৩ কোটি ৮৫ লাখ ৩৭ হাজার ১৯৮ টাকা। 

তিনি বলেন, ‘সদ্য শেষ হওয়া এ মৌসুমে বড় ধরনের ঝড়-জলোচ্ছ্বাস না থাকায় এবং সুন্দরবন দস্যুমুক্ত থাকায় বিগত দিনের লোকসান কাটিয়ে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পেরেছেন জেলেরা।’

দুবলার শুঁটকি থেকে রাজস্ব আয় ৩ কোটি ৮৫ লাখ টাকা   অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর পাড়ের দুবলা, আলোরকোল, মেহেরআলী চরসহ আশপাশের ৮-১০টি চরে ১০ হাজারেরও বেশি জেলে সমবেত হয়ে অস্থায়ী বসতি গড়ে তোলেন। এ সময়ে গভীর সাগর থেকে বিভিন্ন প্রজাতির মাছ আহরণ ও বাছাই করে শুঁটকি প্রক্রিয়াজাত করার কাজ করে থাকেন দুবলার জেলেরা। আর এ খাত থেকে প্রতি বছর গড়ে বন বিভাগ ৩ কোটি টাকার বেশি রাজস্ব আয় করে থাকে।

/এমএএ/
সম্পর্কিত
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী