চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২২, ১৬:৩৪আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৮:৫৪

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এর মধ্যে জীবননগর উপজেলায় ট্রাক্টর উল্টে একজন এবং আলমডাঙ্গা উপজেলায় ট্রাক উল্টে দুই জন মারা গেছেন।

নিহতরা হলেন–দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের অহিদুল ইসলামের ছেলে ট্রাকচালক আল আমিন (৩৭), একই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে চালকের সহকারী আশিক রহমান (২৭) এবং আলমডাঙ্গা উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলী আহমেদের ছেলে হাসান আলী (১৩)।

স্থানীয়রা জানায়, সোমবার (৪ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বালুবোঝাই একটি ট্রাক আলমডাঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি শ্রীরামপুর গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ভুট্টাবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক আল আমিন ও চালকের সহকারী আশিক রহমান (২৭)।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

এদিকে সকালে জীবননগর উপজেলায় মাটিবোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের সহকারী হাসান আলী (১৩) নিহত হন। সে একই উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলী আহমেদের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে গঙ্গাদাসপুর গ্রামের ভৈরব নদী থেকে মাটি ভর্তি করে ভিভিএম ইটভাটায় নিচ্ছিল সম্রাট পরিবহন নামে একটি ট্রাক্টর। এ সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সীমান্ত ইটভাটা সংলগ্ন আমবাগানের নিচে পড়ে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হাসানের মৃত্যু হয়।

জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) মাহবুবুর রহমান জানান, ট্রাক্টরটি হাসান চালাচ্ছিলেন। চালক ফারদিন হোসেন ট্রাক্টরের পাশে বসে ছিলেন। ঘটনার পর চালক পালিয়ে যান। নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের