কমলা লেবুর গাড়িতে এলো কোটি টাকার কাপড়-গহনা 

খুলনা প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২২, ১৫:৩৩আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৫:৩৩

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে ফলের গাড়ি থেকে ঘোষণা বহির্ভূতভাবে আনা প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় থ্রি পিস এবং ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ এপ্রিল) বিকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও বিশেষ গোয়েন্দা শাখার তথ্যে বন্দর এবং কাস্টম কর্তৃপক্ষ এসব মালমাল জব্দ করে।

ভোমরা কাস্টম সুপার আবুল কালাম আজাদ বলেন, বিশেষ গোয়েন্দা শাখার তথ্যে ভিত্তিতে রফি এন্টারপ্রাইজের ফলের গাড়িতে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।

ভোমরা কাস্টম সূত্রে জানা গেছে, আমদানিকারক প্রতিষ্ঠান বগুড়ার মের্সাস অনি এন্টারপ্রাইজের মালিক অনি নাথ সোমবার ভোমরা বন্দর দিয়ে ১২ টন কমলা লেবু আমদানি করে। পরে ওই মাল সোমবার দুপুর আড়াইটার দিকে কাস্টম থেকে ছাড় করায় (বিল অফ এন্ট্রি) মাসুদ হোসেন। ওই মাল সরকারি পার্কিংয়ে ভারতীয় ট্রাক-(পিবি-০৩-বিজি-৯৯৭৮) থেকে বাংলাদেশি দুটি ট্রাকে (যশোর-ট-১১-৪৬৪৩ ও সাতক্ষীরা-ট-১১-০৪৫১) নামানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

এ সময় বিশেষ গোয়েন্দা সংস্থার কাছে থাকা তথ্যের ভিত্তিতে বন্দর এবং কাস্টমস কর্তৃপক্ষ কমলার ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মোট এক হাজার ২৯টি কার্টন উদ্ধার করে। কার্টনগুলোর মধ্যে ৯১টি থেকে ভারতীয় থ্রি পিস এবং ইমিটেশনের গহনা উদ্ধার হয়। এর মধ্যে এক হাজার ৫৩টি ভারতীয় উচ্চ মূল্যের থ্রি পিস ছিল। যার আনুমানিক মূল্য ৫৫ লাখ টাকা।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার ভোমরা বন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, কমলা লেবুর ক্যারটে ঘোষণা বহির্ভূত ভারতীয় থ্রি-পিস ও শাড়ি পাচার করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় ওই ট্রাকের ৯১টি কমলার ক্যারট থেকে বিপুল পরিমাণ ভারতীয় থ্রি-পিস পাওয়া যায়।

/টিটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী