যুবককে গাছে বেঁধে সুদের টাকা আদায়, ২ ভাই গ্রেফতার

বা‌গেরহাট প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২২, ১৩:৪৬আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৩:৫১

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় সুদের টাকা আদায়ের জন্য এক যুবককে (৩৫) গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-উপজেলার বিশারীঘাটা গ্রামের চাঁনমিয়া খানের ছেলে মিলন খান (২২) ও মিরাজ খান (২০)। শনিবার সকালে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানায়, সুদের টাকা আদায়ের জন্য প্রতিবেশী যুবককে শুক্রবার সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত পায়ে শিকল দিয়ে গাছের সঙ্গে তালা মেরে আটকে রাখে মিলন ও মিরাজ। স্থানীয়রা এই ঘটনা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়। বিষয়টি নজরে আসার পর সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে মিলন ও মিরাজকে গ্রেফতার করে পুলিশ।

ভুক্তভোগী বলেন, ‘লাভ হিসেবে ১শ’ মণ ধান দেওয়ার শর্তে তিন বছর আগে মিলন খানের কাছ থেকে এক লাখ টাকা নিয়েছিলাম। শর্ত মোতাবেক টাকা দিতে না পারায় শুক্রবার দোকান থেকে তুলে নিয়ে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে তারা দুই ভাই। ৩টার দিকে ৫০ হাজার টাকা দিয়ে শিকলমুক্ত হই।’

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ভুক্তভোগী যুবক এ ঘটনায় থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের পর আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম