জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই নিহতের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২২, ১৪:২৬আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৪:২৬

ঝিনাইদহ সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে মকবুল হোসেন মোল্লা (৫৫) নামে এক কৃষক নিহতের অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মকবুল হোসেন মোল্লা ওই গ্রামের মইনুদ্দিন মোল্লার ছেলে। মকবুল হোসেন উপজেলার কালীচরণপুর ইউনিয়নের ভগবাননগর গ্রামের মইনুদ্দিন মোল্লার ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে মকবুল হোসেন মোল্লা ও তার ছোট ভাই মনিরুল মোল্লার বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকালে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ করতে গেলে মকবুলকে বাঁধা দেন মনিরুল ও তার লোকজন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

মনিরুল, তার ভাগিনা রাশেদুল ইসলাম, ভগ্নিপতি রশিদুল ইসলাম মকবুল ও তার ছেলে রুবেলকে মারধর করে তারা। এতে গুরুতর আহত হন মকবুলসহ তিন জন। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক মকবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় দোষীদের গ্রেফতারে অভিযান চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম