‘রবীন্দ্রনাথ মানুষকে অমৃতের সন্তান হিসেবে চিন্তা করতেন’

খুলনা প্রতিনিধি
০৮ মে ২০২২, ২২:০১আপডেট : ০৮ মে ২০২২, ২২:০১

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনার ফুলতলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স শুরু হয়েছে তিন দিনব্যাপী রবীন্দ্র মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

রবিবার (০৮ মে) বিকালে রবীন্দ্র কমপ্লেক্স প্রাঙ্গণে শুরু হয়েছে এসব অনুষ্ঠান। রবীন্দ্র মেলার উদ্বোধন করেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাবেক সভাপতি ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

এরপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘মানবতার সংকট ও রবীন্দ্রনাথ’ প্রতিপাদ্যে এ বছর জাতীয়ভাবে কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘রবীন্দ্রনাথ শুধু বাংলাদেশের নয়, বিশ্বের কবি। তিনি বাংলা সাহিত্যকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার রচিত সংগীত, কবিতা, ছোট গল্প, উপন্যাস ও গদ্য জড়িয়ে আছে বাঙালির সত্তায়। চিত্রকর, সমাজচিন্তক এবং মানবতাবাদী দার্শনিক হিসেবেও রয়েছে তার বিশ্বখ্যাতি। রবীন্দ্রনাথ মানুষকে অমৃতের সন্তান হিসেবে চিন্তা করতেন। সবাই সমান সেটাই তিনি বিশ্বাস করতেন।’ 

অনুষ্ঠানে আলোচক ছিলেন নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিকউল্লাহ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে, সাবেক ডিআইজি অলিউর রহমান এবং ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন। 

খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. আবুল বাশার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃণাল হাজরা এবং ফুলতলা প্রেসক্লাবের সভাপতি এসএম মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে বক্তৃতা করেন। পরে স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

/এএম/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের