বিক্রির চেষ্টায় ব্যর্থ হয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

যশোর প্রতিনিধি
১২ মে ২০২২, ১৫:৫৩আপডেট : ১২ মে ২০২২, ১৫:৫৩

যশোরে সালমা খাতুন (২৪) নামে এক গৃহবধূকে ভারতে নিয়ে হত্যার অভিযোগে স্বামী কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১১ মে) রাতে যশোরের ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

কামরুল ইসলাম যশোর সদর উপজেলার বানিয়ারগাতী গ্রামের ইউনুস আলীর ছেলে। যশোর পুলিশের মুখপাত্র ইন্সপেক্টর রুপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ এপ্রিল কামরুল তার স্ত্রী সালমাকে ফুসলিয়ে ভারতে নিয়ে যায়। এরপর গত ৮ মে একা দেশে ফিরে আসে কামরুল। সালমার বিষয়ে জানতে চাইলে সে স্ত্রীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে এবং বাড়ি থেকে বের করে দেয়।

এরপর ভারতে সালমার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পেয়ে বাবা সহিদুল ইসলাম ১১ মে কোতোয়ালি থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন।

পুলিশ জানায়, মামলার পর পুলিশ ঘটনা তদন্তে জানতে পারে, সালমাকে ভারতের গুজরাট রাজ্যের আনান্দ্ব জেলার থানা এলাকায় নিয়ে যায় কামরুল। সেখানে বিক্রির চেষ্টায় ব্যর্থ হয়ে তাকে মারধর ও শ্বাসরোধে হত্যার পর দেশে ফিরে আসে।

ইন্সপেক্টর রুপন কুমার সরকার জানান, বুধবার রাত ১২টার দিকে এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম কামরুলকে গ্রেফতার ও তার তিনটি পাসপোর্ট, নিহতের পাসপোর্ট ও মোবাইল ফোন উদ্ধার করেন। কামরুল পুলিশি জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছে।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম