রামপালে নিজ ঘর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

মোংলা প্রতিনিধি
১৯ মে ২০২২, ২২:২০আপডেট : ১৯ মে ২০২২, ২২:২০

বাগেরহাটের রামপালে নিজ ঘর থেকে শেখ সোয়াইব (১৫) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ মে) রাত ৮টার দিকে রামপাল উপজেলার গিলাতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সোয়াইব ওই এলাকার রুহুল আমিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা স্কুলে নবম শ্রেণিতে পড়তো সোয়াইব। সে বিভিন্ন সময় শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্ছৃঙ্খল আচরণ, মেয়েদের উত্যক্ত করতো বলে অভিযোগ রয়েছৈ। একাধিকবার তাকে বোঝানোর চেষ্টা করে স্কুল কর্তৃপক্ষ ব্যর্থ হয়। 

সর্বশেষ গত সোমবার (১৬ মে) তাকে স্কুল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। এ খবর পাওয়ার পর পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে তার সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হন। এরপর বুধবার রাতে অভিমান করে সে নিজ ঘরে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। তার বড় ভাই ঘরে ঢুকে ঝুলন্ত লাশ দেখে ডাক-চিৎকার করলে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামপাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম দাস বলেন, ‘বৃহস্পতিবার (১৯ মে) সকালে ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

/আরকে/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী