ইভিএমে কেউ ভুল ধরিয়ে দিলে পুরস্কৃত করা হবে: ইসি আহসান হাবিব

খুলনা প্রতিনিধি
২০ মে ২০২২, ২২:০১আপডেট : ২০ মে ২০২২, ২২:০৬

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ‘নির্বাচনে অনেকে পেশিশক্তির ব্যবহার করতে চান। তবে এর সমাধান হতে পারে ইভিএম। সব রাজনৈতিক ব্যক্তিদের ইভিএম পরীক্ষার সুযোগ দেওয়া হবে এবং ভুল ধরতে পারলেই পুরস্কৃত করা হবে।’ 

শুক্রবার (২০ মে) দুপুরে খুলনায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসি আহসান হাবিব বলেন, ‘নির্বাচন কমিশন স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সঠিকভাবে নির্বাচন পরিচালনায় বিশ্বাসী। একটি নির্ভুল ভোটার তালিকা অবাধ ও স্বচ্ছ নির্বাচনের পূর্বশর্ত। আমরা সব দলের অংশগ্রহণে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চাই।’ এ ছাড়াও হালনাগাদ কাজে জড়িত সবাইকে নির্ভুল ভোটার তালিকা প্রস্তুতের অনুরোধ জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা ইলেকশন কমিশন। আমরা একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবো। সেই গ্রাউন্ডে কোন কোন দল খেলবে- সেটা হচ্ছে বিষয়। তবে আমরা আশ্বস্ত করতে চাই- অবাধ, নিরপেক্ষ ও সব দলের অংশগ্রহণ করার জন্য আমরা আন্তরিকভাবে সর্বাত্মক চেষ্টা করব।’

এই নির্বাচন কমিশনার বলেন, ‘যেকোনও দল যেকোনও পদ্ধতিতে নির্বাচন চাইতেই পারে। তবে সেটা একসঙ্গে বসে আলোচনা করে আমরা কমিশন যেটা সঠিক মনে করবো সেটার প্রতিফলন হবে। তবে আমরা গ্যারান্টি (নিশ্চয়তা) দিতে পারি স্বচ্ছতার কোনও বিকল্প নেই এবং আন্তরিকতার কোনও অভাব থাকবে না।’

তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, ইভিএম দিয়ে আমরা অনেক সমস্যার সমাধান সম্ভব। পথভ্রষ্ট নেতাকর্মীরা থাকেন, যারা পেশিশক্তি দিয়ে অনেক কিছু করতে চান। এ কারণে তারা ব্যালট বাক্স লুট করার চিন্তা করেন। আঙুলের ছাপ দেওয়ার পর অনেকের মধ্যে অনেক ভুল চিন্তা কাজ করে, এ-কে ভোট দিলে সেটি ডিজিটালভাবে বি-তে চলে যাবে। কিন্তু সেটা সঠিক নয়। সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হলে ডিজিটালাইজেশনের চেয়ে ভালো আর কিছু নেই।’

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে