কথিত প্রেমিকাকে ভিডিও কলে রেখে কলেজশিক্ষার্থীর আত্মহত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৫ মে ২০২২, ১১:১৪আপডেট : ২৫ মে ২০২২, ১১:১৪

চুয়াডাঙ্গায় কথিত প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফজলে রাব্বি সোলাইমান (২৪) নামে এক কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার রাত আড়াইটার দিকে শহরের চক্ষু হাসপাতালপাড়ায় ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

ফজলে রাব্বি চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রামের টুলু মিয়ার ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

পরিবারের সদস্যরা জানান, রাতে হঠাৎ একটি মেয়ে রাব্বীর বাবার ফোনে কল করে জানান রাব্বি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে তারা জানতে পারেন, প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের কারণে ফোনের  ভিডিও কলে এসে আত্মহত্যা করেছেন রাব্বি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, ‘ফজলে রাব্বিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি