কুষ্টিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক গ্রেফতার

খুলনা প্রতিনিধি
৩০ মে ২০২২, ১৩:২১আপডেট : ৩০ মে ২০২২, ১৩:২১

কুষ্টিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ওমর ফারুক (৩১) নামে এক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। 

রবিবার (২৯ মে) বিকালে কুষ্টিয়া শহরের দিশা টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‍্যাব-১২।

ওমর ফারুক ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকার আজমল হোসেনের ছেলে। তিনি বাংলা টিভির উপজেলা প্রতিনিধি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে একটি দল রবিবার বিকালে শহরের দিশা টাওয়ারের সামনে থেকে ফারুককে গ্রেফতার করে।  তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাকে ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, সাংবাদিক ওমর ফারুককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার (জেইউ) সভাপতি রাশিদুল ইসলাম বিপ্লব বলেন, ‘একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক ওমর ফারুককে গ্রেফতার করেছে র‍্যাব। তিনি একজন পেশাদার সাংবাদিক। তিনি কোও দুষ্কৃতকারী বা ডাকাত নন। তাকে গ্রেফতার করা শোভনীয় হয়নি, এটা স্বাধীন সাংবাদিকতায় আঘাত।’

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী