মাথায় অস্ত্র ঠেকিয়ে তরুণীকে বিয়ে

কুষ্টিয়া প্রতিনিধি
০১ জুন ২০২২, ১৭:০৯আপডেট : ০১ জুন ২০২২, ২০:২৬

কুষ্টিয়ার কুমারখালীতে মাথায় অস্ত্র ঠেকিয়ে এক তরুণীকে বিয়ে করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩১ মে) রাতে উপজেলার পান্টি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই তরুণী কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এ বছর স্নাতক (সম্মান) সম্পন্ন করেছেন। 

এ ঘটনায় অভিযুক্ত তিতাস (৪০) পান্টি এলাকার মৃত ইব্রাহিম বিশ্বাসের নাতি ও বরিশাল জেলার বাসিন্দা বলে জানা গেছে।

তরুণীর মা অভিযোগ করেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় ইন্টারনেট ব্যবসায়ী রোমান, লাহেরী ও তিতাসসহ বেশ কয়েকজন দেয়াল টপকে বাড়ির পেছন দিক দিয়ে প্রবেশ করে। এ সময় তাদের হাতে অস্ত্র, দা, ডাসা ও দড়ি ছিল। তারা এসেই আমাকে দড়ি দিয়ে বেঁধে মেয়ের কক্ষে নিয়ে যায়। পরে মেয়ের মাথায় অস্ত্র ঠেকিয়ে কাবিননামায় স্বাক্ষর নেয়।

তিনি বলেন, ‘এ বিয়ে আমরা মানি না। থানায় মামলা করবো। তবে আমরা খুব ভয়ে আছি।’

ওই তরুণী অভিযোগ করেন, প্রায় ছয় বছর ধরে তিতাস আমাকে বিয়ের কথা বলে আসছে। গত রাতে হঠাৎ সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে বিয়ের কথা বলে। প্রতিবাদ করলে আমার মাকে বেঁধে রেখে গালিগালাজ করে ও বিয়ের চাপ দিতে থাকে। একপর্যায়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। পরে ভয়ে কাবিননামায় স্বাক্ষর করেছি। স্বাক্ষর করা হলে রাত দেড়টার দিকে ওরা চলে যায়। 

এ বিষয়ে অভিযুক্ত তিতাসকে কল করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
‘মে মাসে ৩২৬ নারী ও শিশু নির্যাতনের ঘটনা, বেড়েছে ধর্ষণ’
ডিপফেক-ব্ল্যাকমেইল-ট্রল: নারীদের জন্য অনিরাপদ হয়ে উঠছে অনলাইন
মন্দিরে প্রবেশ নিয়ে বিরোধে নারীকে হেনস্তা, ভিডিও ভাইরালের পর গ্রেফতার ৩
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের