রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের তার চুরি, গ্রেফতার ২

মোংলা প্রতিনিধি
০৬ জুন ২০২২, ২২:৪৭আপডেট : ০৬ জুন ২০২২, ২২:৫৫

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ তামার তারসহ দুই চোরকে গ্রেফতার করেছে র‌্যাব। বিদ্যুৎকেন্দ্রের ভেল কোম্পানির ইলেকট্রিক ক্যাবল ড্রাম থেকে বিপুল পরিমাণ তার চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা। 

র‌্যাব ৬ জানায়, এ চুরির ঘটনায় খুলনা র‌্যাব-৬ এর কাছে একটি অভিযোগ দেন তাপ বিদ্যুৎকেন্দ্রের গানাত্রা হেভি লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ প্রবীর বেরা। সেই অভিযোগের ভিত্তিতে চুরি হওয়া মালামাল উদ্ধার ও চোর চক্রকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরপর র‍্যাব তাদের অবস্থান নিশ্চিত হয়। সোমবার (৬ জুন) সকাল ৮টার দিকে রামপাল উপজেলার রনসেন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

এ সময় ওই এলাকা থেকে তাপ বিদ্যুৎকেন্দ্রের চুরি হওয়া ২৩১ কেজি বৈদ্যুতিক তারসহ দুই চোরকে গ্রেফতার করা হয়। এ ছাড়া এ চোর চক্রের একটি মোটরসাইকেলও জব্দ করে। গ্রেফতার দুজন হলেন- বাগেরহাট সদরের ভট্টবালিয়াঘাট এলাকার মোজাফফর ফকিরের ছেলে আবদুল কাদের (২৮) ও একই এলাকার সেকেন্দার ফকিরের ছেলে মো. কামরুল ইসলাম (৩০)। তাদেরকে সোমবার দুপুরে রামপাল থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রামপাল থানায় মামলা করেছেন বিদ্যুৎকেন্দ্রের গানাত্রা হেভি লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ প্রবীর বেরা।

রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুউদ্দীন বলেন, প্রবীর বেরা চুরির ঘটনায় সোমবার বিকালে থানায় একটি মামলা করেছেন। আসামিদের মঙ্গলবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী