বেনাপোল বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, আমদানি-রফতানি স্বাভাবিক

বেনাপোল প্রতিনিধি
০৮ জুন ২০২২, ১৭:১৬আপডেট : ০৮ জুন ২০২২, ১৭:১৬

যশোরের বেনাপোল স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য ডাকা কর্মবিরতি প্রত্যাহার করেছে ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি। বুধবার (৮ জুন) দুপুরে কর্মবিরতি প্রত্যাহারের পর থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে তিন দফা দাবিতে মঙ্গলবার (৭ জুন) দুপুরে সমিতির কার্যালয়ে সাংবাদ সম্মেলনে কর্মবিরতির ঘোষণা দেন বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি। 

দাবিগুলো হলো—স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদারকে প্রত্যাহার, বন্দরে পর্যাপ্ত ইকুইপমেন্ট সরবরাহসহ দক্ষ চালক নিয়োগ, বন্দরে পর্যাপ্ত শেড ও জায়গা বৃদ্ধি করাসহ বন্দর এলাকা যানজটমুক্ত রাখা।

সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী বলেন, ‘বন্দরে পর্যাপ্ত ইকুইপমেন্ট (ক্রেনের মতো সরঞ্জাম) না থাকার কারণে পণ্য ওঠানো-নামানো চরমভাবে ব্যাহত হচ্ছে। ১৬ মের মধ্যে এসব সরঞ্জামের ব্যবস্থা করা না হলে ১৭ মে থেকে পণ্য পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদারের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩১ মের মধ্যে বন্দরে তিনটি নতুন ক্রেন ও তিনটি নতুন ফর্কলিফট সরবারহ এবং দক্ষ চালক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়। সেই শর্তে ওই আন্দোলন স্থগিত করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত বন্দরে কোনও প্রত্যাশিত সরঞ্জাম সরবরাহ করা হয়নি।’

তিনি আরও বলেন, ‘দাবি আদায়ের জন্য বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করে সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হয়। কিন্তু ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগামীকাল জাতীয় বাজেট ঘোষণা করা হবে। এছাড়া সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। এসব কারণে যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন আমাদের অনুরোধ করেছেন, এই সময়ে কর্মবিরতি পালন না করতে। সমস্যা সমাধানের জন্য তিনি চেষ্টা করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। এজন্য  কর্মবিরতি সাময়িকভাবে প্রত্যাহার করেছি। সমস্যার সমাধান না হলে বাজেট ঘোষণার পর পুনরায় কর্মবিরতি শুরু করা হবে।’

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ‘বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছে। বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি স্বাভাবিকভাবেই চলছে।’

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
এক বছর পর সীমান্তবাণিজ্য চালু, মিয়ানমারে গেলো আলু 
বেনাপোল দিয়ে এক বছরে ১২১৬৯ টন পাবদা মাছ রফতানি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম