প্রেমিকের কথায় বিষপান করা সেই কিশোরীর মৃত্যু

যশোর প্রতিনিধি
১১ জুন ২০২২, ০২:৫২আপডেট : ১১ জুন ২০২২, ০৭:১৮

যশোরে চৌগাছায় প্রেমিকের কথায় বিষপান করা এক কিশোরী চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। 

শুক্রবার (১০ জুন) তার মৃত্যু হয়। কিশোরীর চাচা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়া কিশোরীর বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যশোরের চৌগাছা উপজেলায় থেকে লেখাপড়া করতো ওই কিশোরী। স্কুলের এক সহপাঠীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে পরিবার সম্পর্ক মেনে না নেওয়ায় একসঙ্গে মারা যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা।  

গত বুধবার (৮ জুন) তারা কীটনাশক নিয়ে স্কুলে যায়। পরীক্ষা না দিয়ে স্কুলের পেছনে বসে কীটনাশক পানের সিদ্ধান্ত নেয় তারা। এ সময় কিশোরীর হাতে কীটনাশক তুলে দেয় প্রেমিক। সে তা পান করার পরপরই প্রেমিক পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ওই কিশোরীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

কিশোরীর চাচা বলেন, শুক্রবার সে মারা গেছে। ময়নাতদন্ত শেষে বিকালে গ্রামের বাড়ি ঝিনাইদহে তাকে দাফন করা হয়।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, শুনেছি মেয়েটি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বিষয়টি পুলিশকে কেউ জানায়নি। এজন্য আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। 

/এএম/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের