জাতীয় নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন সাক্কু

কুমিল্লা প্রতিনিধি
১৭ জুন ২০২২, ২৩:২৮আপডেট : ১৭ জুন ২০২২, ২৩:২৮

আগামী সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর) আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন মনিরুল হক সাক্কু। শুক্রবার (১৭ জুন) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন সদ্য অনুষ্ঠিত কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে পরাজিত এই প্রার্থী।

তিনি বলেন, ‘কুমিল্লা সিটি নির্বাচনে আমার নেতাকর্মীরা যেভাবে আমাকে ভোট দিয়েছে এবং সহযোগিতা করেছে তা ভোলার মতো নয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা আমার বাসায় এসেছে। তারা আমাকে অনুরোধ করেছে, যেন জনগণের আস্থাটা আমি রাখি। তাদের অনুরোধে আমি আগামী জাতীয় নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন চেয়ে নির্বাচন করবো। আমি কারও বিপক্ষে নয়, বরং আমার নেতাকর্মী ও সদর আসনের জনগণের আস্থা রাখতে নির্বাচন করবো।’

যদি বিএনপি মনোনয়ন না দেয়- এমন প্রশ্নে সাক্কু বলেন, ‘আরও অনেক সময় হাতে। সময় কাছে এলেই বোঝা যাবে কী করবো। তবে নির্বাচনে আমি অংশগ্রহণ করছি, এটা নিশ্চিত।’

এর আগে, ১৫ জুন অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। তার কাছে ৩৪৩ ভোটে পরাজিত হন সাক্কু। তবে মনিরুল হক সাক্কুর ফলাফল ছিনতাই হয়েছে বলে অভিযোগ তুলেছেন। আর তার অভিযোগের বিষয়ে রিফাত বলছেন, ‘এগুলো ভিত্তিহীন’।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি