নাম ‘রোবো’ দাম ১০ লাখ

আবুল হাসান, মোংলা
০৫ জুলাই ২০২২, ১৬:৫৪ আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৬:৫৪

ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাটের পশুর হাটে তোলা হচ্ছে ২৫ মণ ওজনের একটি গরু। মালিক রাজিব শেখ নাম রেখেছেন ‘রোবো’। সাড়ে তিন বছর বয়সী গরুটি সাড়ে পাঁচ ফুট উঁচু। প্রতিদিনই কোনও না কোনও জায়গা থেকে ‘রোবো’কে দেখতে রাজিব শেখের বাড়িতে আসছেন দর্শনার্থীরা।

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়নের চরকান্দি এলাকার বাসিন্দা রাজিব। তিনি সোনালী ব্যাংকের বাগেরহাট শাখার সিনিয়র অফিসার পদে চাকরি করেন। পাশাপাশি বেশ কয়েক বছর ধরে মাছ ও গরুর সমন্বিত খামার করেন। খামারে বর্তমানে আটটি গরু রয়েছে। এর মধ্যে ঈদে বিক্রির জন্য প্রস্তুত রয়েছে পাঁচটি ষাঁড়। সেগুলোর মধ্যে সবচেয়ে বড়টির নাম ‌‘রোবো’।

জানা গেছে, রাজিব শেখের খামারে ২০১৯ সালের জানুয়ারিতে ‘রোবো’র জন্ম। গরুটি যত্ন নেন খামার দেখভালের দায়িত্বে থাকা মোস্তফা শেখ। এবারের ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে গরুটি।

‘রোবো’কে দেখতে রাজিব শেখের বাড়িতে আসছেন দর্শনার্থীরা

রাজিব শেখ বলেন, ‘ভুসি, কাঁচা ঘাসের সঙ্গে ভাত, আম ও কলাসহ বিভিন্ন মৌসুমি ফল খাওয়াতাম। কখনও কোনও প্রকার হরমোন জাতীয় ওষুধ পুশ করা হয়নি। এমনকি গরুটিকে বাণিজ্যক খাবারও দেওয়া হয়নি। সাড়ে তিন বছরে অনেক বড় হয়েছে। ১০ লাখ টাকা হলে বিক্রি করবো।’

গরু দেখতে আসা স্থানীয় বাসিন্দা আহসানুল করিম বলেন, ‘আমার জানামতে এই উপজেলায় এত বড় গরু আর নেই। এলাকার অনেকেই গরুটি দেখতে আসেন। একজন ব্যাংক কর্মকর্তা চাকরির পাশাপাশি এমন উদ্যোগ দেখে এলাকার অনেকে গরু পালনের দিকে ঝুঁকছেন।’

২৫ মণ ওজনের গরুটি দাম হাঁকছেন ১০ লাখ টাকা

গরু কিনতে আসা আলী আজম বলেন, ‘আমরা মূলত প্রতিবছর বড় গরু কোরবানি দিই। এক বন্ধুর মাধ্যমে শুনে এই খামারে এসেছিলাম। গরুটা পছন্দ হয়েছে। দাম একটু বেশিই চাচ্ছেন। আলোচনার মাধ্যমে দাম কিছুটা কম হলে আমরা নিতে পারি।’

বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাটে বিপুল পরিমাণ গবাদিপশু পালন করেছেন খামারি ও স্থানীয়রা। জেলার বেশিরভাগ খামারিই কাঁচা ঘাস, কুটা ও স্বাভাবিক খাবার খাইয়ে গরু পালন করেন। রাজিবের খামারটি পরিকল্পিত। খামারের গরুগুলোও ভালো।’

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর-ঈদুল আজহা এখন সরকারি ছুটি, আইনে সই গভর্নরের
ছাগলের ভিডিও ভাইরাল, গ্রেফতারের পর যা জানালেন ব্যবসায়ী 
২৩ দিন পর খুলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক